![]()
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে ডেমক্রেসিওয়াচ, এর বাস্তবায়নে উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক, ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয় ।
কালাই উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. শেখ ফরিদ রাজুর সভাপতিত্বে আস্থা প্রকল্প,ডেমক্রেসিওয়াচ এর সিনিয়র ফিল্ড অফিসার জিয়া হায়দার এর সঞ্চালনায় বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস হলরুমে সক্রিয় করন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মো.মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্প,ডেমক্রেসিওয়াচ এর জয়পুরহাট জেলা সমন্বয়কারী মোছা.নাসিমা বেগম, এসময় যুব ফোরাম এর কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ত্রিশ জন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।



মন্তব্য