![]()
ঝালকাঠি প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সহেব চরমোনাই বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারী মেধাবী শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবী নিয়ে মাঠে নেমেছিল, তাদের ওপর যারা পাখির মত গুলি চালিয়েছে তারা মানুষ নয় তারা শুকরের চেয়েও খারাপ।
তিনি আরো বলেন, এক শ্রেনীর মানুষ লুটপাট, টেন্ডারবাজী, হত্যা, সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চায় তারাও শুকরের মত খারাপ। মানুষ আশ্রাফুল মাখলুকাত। তাদের দ্বীনের বুঝ থাকতে হবে। মানুষের অন্তর বা কলব কে পরিচ্ছন্ন ও ভালো রাখতে হবে।।
তিনি বলেন, ৫ আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, এ স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। ক্ষমতাশীনরা দেশে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে, সে টাকা পুনরায় দেশে ফেরত আনতে হবে।
গত সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে নয়টায় ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতীয়া মাদ্রাসার উদ্যোগে ৫দিন ব্যাপী ১১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা মুজাহিদ কমিটির ছদর ও মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা মো. আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসীরুল কুআন মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মুফাচ্ছেরে কুরআন মাওলানা মো. ফজলে বারী, মাওলানা মো. আ. হাই নেছারী, মুফাচ্ছেরে কুরআন মুফতি অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, মুফতি মো. রফিকুল ইসলাম, মাওলানা একেএম বেলাল হুসাইন, মাওলানা মো. মুছা বিন কাশেম, মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফী, মাওলানা মো. আবুল হাসান বুখারী, মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার পীর সাহেব কৈখালী, হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী প্রমুখ।



মন্তব্য