শনিবার, ৯ মে ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে তিনটি জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪

---
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । ১৯ নভেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল হোসেন প্রধান। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি মুরাদ হোসেন, সাংবাদিকগণ প্রমুখ।  সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখিত জাতীয় দিবসগুলো সুষ্ঠুভাবে উদযাপন করতে গুরুত্বপুর্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon