![]()
ইমরান হোসেন, ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ২নং পালশা ইউনিয়ন এর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ই নভেম্বর সোমবার বৈকাল ৪ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ নং পালশা ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য দিনাজপুর জেলা জামাতের সাবেক আমির দিনাজপুর ৬ আসনের জননেতা জনাব আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলার নায়েবে আমির জনাব আজিজার রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য শাহানুর আলম সহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা ইসলামী আন্দোলন করি জামায়াতে ইসলামী করি আমাদেরকে মনে রাখতে হবে জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী, আমাদের প্রত্যেককে সামাজিক মানুষ হতে হবে, সুখে দুখে সবার পাশে দাঁড়াতে হবে, আমাদের জীবনের অসৎ গুণগুলো সর্বাত্মকভাবে পরিহার করে চলার চেষ্টা করতে হবে, তবেই আমাদের দেখে এ আন্দোলনে মানুষ অংশগ্রহণ করতে উৎসাহিত হবে, আমাদেরকে এমন একটি রাষ্ট্র ও সমাজ কায়েম করতে হবে, যেখানে রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকল প্রকার দুর্নীতি, ঘোষ চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে মুক্ত থাকবে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। গ্রাম -মহল্লা থেকে হাইকোর্ট পর্যন্ত সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করতে হবে।তাই আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।



মন্তব্য