শনিবার, ৯ মে ২০২৬
 

পাইকগাছায় চিংড়ীতে পুশ; ৩ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪

 ---

এম জালাল উদ্দীন(খুলনা)পাইকগাছা
দক্ষিণ খুলনার সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে পাইকগাছায় ৩ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার লতার শংকরদানায় বিভিন্ন মৎস্য ডিপোতে মৎস্য ও মৎস্যপন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময়ে চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যাবসায়ীকে ১৫ হাজার  টাকা প্রশাসনিক  জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার সহ অনেকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon