শনিবার, ৯ মে ২০২৬
 

লালপুরে পকেটে চিরকুট সহ ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪

---
এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।
সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এঘটনা ঘটে। মজিবর প্বাশবর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে। তিনি দয়রামপুর ক্যান্টনমেন্টে ধোপার ঠিকাদারি করতেন।
মজিবরের স্ত্রী হেলেনা বেগম ও স্থানীয়রা জানান, ভোরে ফজরের আজানের পরে মজিবর বাড়ি থেকে বের হয়ে আসে। পরে ধুপইলের সিদ্দিকের ছেলে বাবলু নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির বাউন্ডারির ভেতরে মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরাদেহের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটি যাচাই বাছাই করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon