![]()
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে সাংবাদিক পুত্রকে ব্যাপক মারধর করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি গ্রাম পুলিশের বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসএম কামাল হোসেন একই গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে ও গ্রাম পুলিশ কুখ্যাত বোমারু ও আন্তর্জাতিক চোর চক্রের সদস্য তার বিরুদ্ধে ব্যাপক চুরির অভিযোগ রয়েছে। অভিযুক্ত কিশোর গ্যাং জব্বার ওরফে জয় সর্দার এলাকায় পাতি মাস্তান নামে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা এমন তথ্য দিয়েছে।
একাধিক সূত্র জানায়, শনিবার বিকেলে এক আত্মীয়কে আনতে তাঁতিবাড়ি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মাদারীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা আলোকিত সময়ের সম্পাদক ও প্রকাশক এসএম রাসেল-এর পুত্র ৫ম শ্রেণিতে পড়ুয়া সম্রাট। কিছু দূর এগিয়ে গেলে সাংবাদিকের সাথে প্রতিবেশি গ্রামপুলিশ এসএম কামাল হোসেনের সাথে সাংবাদের ব্যক্তিগত বিরোধের জেরে হামলা চালানো হয়েছে তার পুত্র সম্রাটের উপর। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় কামাল ও তার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সম্রাটের পরিবার।
আহত সম্রাট জানায়, ৮-১০ জন একত্রে আমার উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। আমি ডাকচিৎকার করলে তার পালিয়ে যায়। ঘটনার পর আমি বর্তমানে আমার মামাবাড়িতে আশ্রয় নিয়েছি। তবে ব্যাপক ভয়ে আছি আবার কখন হামলা করে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
সাংবাদিক রাসেলের শশুর মো. আব্দুল আলী খান বলেন, আমার জামাই একটি মামলায় বাড়িছাড়া। এই সুযোগে প্রতিপক্ষ আমার নাতীর উপর এমন আক্রমন করেছে। মূলত গ্রামপুলিশের চাকুরীর গরমে কামাল এমন কর্মকান্ডে করে আসছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলত শাস্তি চাই।
এ ব্যাপারে অভিযুক্ত অস্বীকার করে কামাল হোসেন বলেন, আমি বা আমার লোকজন কেউই সম্রাটকে মারপিট করিনি। তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। তবে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য