![]()
ইমরান হোসেন, ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ নং বুলাকিপুর ইউনিয়ন এবং ২নং পালশা ইউনিয়ন এর উদ্যোগে দুইটি পৃথক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ই নভেম্বর রবিবার বৈকাল ৪ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১ নং বুলাকিপুর ইউনিয়ন এর ১,২,৩ ও ৭ নং ওয়ার্ড বেগুনবাড়ি মোফাজ্জল হোসেন মিঠুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন সভাপতি মাহাতাব উদ্দিন খন্দকার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সম্মানিত আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, বিশেষ অতিথি ঘোড়াঘাট উপজেলার সম্মানিত সেক্রেটারি মোঃ ইমরান হোসেন সহ ইউনিয়ন টিম সদস্য বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন করি তাদের নিজেদের ব্যক্তিগত মান বৃদ্ধি এবং নিজেদেরকে সমাজে সত্যের সাক্ষ্য হিসেবে পেশ করতে হবে পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনমুখী সংগঠন হওয়ায় আমাদেরকে মেম্বার চেয়ারম্যান,মহিলা মেম্বার,ভাইস চেয়ারম্যান এবং পার্লামেন্ট সহ সকল নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে। এজন্য সংগঠন সম্প্রসারণ ও মজবুতির জন্য সর্বদা প্রচেষ্টা চালাতে হবে।
অন্যদিকে ২ নং পালশা ইউনিয়ন তিনটি ওয়ার্ডের যৌথ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য এবং সাবেক ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলার নায়েবে আমির জনাব আজিজার রহমান , পালশা ইউনিয়ন আমির আব্দুল মান্নান সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য