![]()
রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক ও পরিবহন শ্রমিক দলের রূপগঞ্জ ইউনিয়নের পৃথক দুই ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শনিবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড সড়ক ও পরিবহন শ্রমিক দলের প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে রূপগঞ্জ ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি সাইদুর ইসলাম।এসয়ম রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহরাব মিয়া,রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হোসেন শামিম, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান নাসিম,রূপগঞ্জ ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোক্তার হোসেন,১নং বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মনির হোসেন মনু,১ন ওয়ার্ড যুবদলের সভাপতি শামিম ভূইয়া,১নং ওয়ার্ড সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি রতন মিয়া,সাধারণ সম্পাদক মোজাম্মেল মিয়া,২নং ওয়ার্ড সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ওসমান গণি,সাধারণ সম্পাদক আগমলীগ হোসেন প্রমুখ।



মন্তব্য