শনিবার, ৯ মে ২০২৬
 

পত্নীতলায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪

---
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় জমে উঠেছে ঐতিহ্যবাহী নবান্নের মেলা। নবান্ন উৎসব কে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে উপজেলার পদ্মপুকুর নামক গ্রামে।
সনাতন ধর্মাবলীদের নবান্ন উৎসবকে ঘিরে পদ্মপুকুর নবান্নের মেলা প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের মানুষের ঘরে ঘরে নবান্নের আয়োজন চলে। মেয়ে জামাই ও অন্যান্য স্বজনদের মেলা থেকে কিনা বড় মাছ ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকেও নবান্নের মেলা দেখা সহ কেনাকাটা করতে আসেন অনেকেই।
মেলা উপলক্ষে পত্নীতলার পদ্মপুকুর গ্রামে মিষ্টি, জিলাপি  শাকসবজি ও মাটির খেলনা সহ বিভিন্ন পণ্যের পরশা সাজিয়ে বসেন বিক্রেতারা।

নবান্নের মেলা কেন্দ্র করে বছরের এই দিনে সর্বোচ্চই উৎসবের আমেজ বিরাজ করে পদ্মপুকুর গ্রামে।
---

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon