![]()
এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের আয়োজনে নবীনগর, কাজিপাড়া,তিলকপুর ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই নভেম্বর) বিকেলে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব, উপজেলার কারা নির্যাতিত যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি শামসুল ইসলাম আলো, লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, যুগ্ন আহবায়ক আবু রায়হান, আব্দুর রহিম, মনসুর রহমান মাসুম, সোহাগ প্রামানিক, শাকিল আহমেদ, আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা ছাত্রদল নেতা সানজিদুর রহমান সেজান, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ন হাবিবুর রহমান বাসার প্রমুখ। কর্মী সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি। কর্মীসভায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য