শনিবার, ৯ মে ২০২৬
 

ঘোড়াঘাটে আল হিকমা ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪

---
 ইমরান হোসেন, ঘোরাঘাট, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে আল হিকমা রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার ১৬ ই (নভেম্বর) সকাল ১১ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান সেক্রেটারি শাহানুর আলম এর সঞ্চালনায় মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব  এনামুল হক প্রভাষক  হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলতাব হোসেন  সুপার ছয়ঘটিট দাখিল মাদ্রাসা।এছাড়াও অনেক আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন ছাত্র বা ছাত্রীর মেধাবিকাশের পাশাপাশি নৈতিকতা সম্পূর্ণ হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা জাতির মেরুদন্ড হলে, নৈতিকতা শিক্ষার মেরুদন্ড। তাই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত আল হিকমা রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসা ইসলামের সুমহান আদর্শ প্রচারে ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon