![]()
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ৫০০০ (৫ হাজার ) মিটার অবৈধ ঘেরা জাল জব্দ। ধবার (১৩ নভেম্বর) গভীর রাতে হাটহাজারী উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত থেকে অভিযান পরিচালনা করেন এ বি এম মশিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার , হাটহাজারী। এ সময় ১০ টি অবৈধ ঘেরাজাল প্রায় ৫০০০ (৫ হাজার ) মিটার জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মো: আমিনুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন আইডি এফ কর্মকর্তা , সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।



মন্তব্য