![]()
শাহরিয়ার ফারুক (নিবিড়), বাবগঞ্জ (দিনাজপুর) সংবাদ দাতা
দিনাজপুরের নবাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নে ৫ ই নভেম্বর মঙ্গলবার বিকেলে জয়পুর ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। র্মী সম্মেলনে উপজেলা কৃষকদলের সভাপতি মো: কবিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে। শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মো: ওহেদুল ইসলাম সবুজ, জয়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান আনু (চেয়ারম্যান) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ।
এ সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মশিউরদৌলা , ছাত্রদলের সদস্যবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য