![]()
আমি মোঃ আলমগীর সংবাদ কর্মী জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিতে কাজ করি। বিগত ২ বছর যাবত আমি ভালো মানুষ নামে একটি ফেক আইডি থেকে আমার এলাকার কিছু লোকের বিরুদ্ধে যা তা লিখতে দেখা যায় আমার বিরুদ্ধে ও আমার সহকর্মীদের বিরুদ্ধে আজেবাজে কথা তুলে ধরতে দেখা যায়। এ বিষয়ে আশেপাশের রাজনৈতিক দলের সদস্য ও আশেপাশের মানুষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় লেখালেখি করতে দেখাযায়। দেবীদ্বার উপজেলা ও সুবিল গ্রামের রাজনৈতিক দলের নেতা কর্মী ও এলাকার সাধারণ মানুষের সাথে আমার কোনো বিরোধ নাই কখনো ছিলো না। তারা আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিচ্ছে, আমি না কি এসব করাচ্ছি। আমি আবারও বলছি সুবিল গ্রামের মানুষ এর সাথে আমার কোনো বিরোধ নাই। কে বা কারা আমার পিছনে ষড়যন্ত্র করে আমাকে বিপদে ফেলছেন এটা মোটেও ঠিক করছেন না। আপনারা যারা ফেক আইডি দিয়ে মানুষের মান সন্মান নষ্ট করছেন তাদের বিচার আল্লাহ করবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফেক আইডি কারা চালায় তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ভালো মানুষ নামে ফেক আইডির পরিচালককে সতর্ক করে বলছি এসব অপপ্রচার না করার জন্য, ভবিষ্যতে এমন অপপ্রচার করা হলে, ফেক আইডির বিরুদ্ধে আইন অনুযায়ী বেবস্থা নেওয়া হবে।



মন্তব্য