রবিবার, ১০ মে ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর অভিযান
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা।  আজ সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে  দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে লাইসেন্স, ফিডনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট রয়েছে কি না তা যাচাই করেন সেনাবাহিনী।

তবে বিশেষ করে মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের গাড়ির কাগজপত্র, ও চালকের ড্রাইভিং লাইসেন্স,না থাকলে এবং হেলমেট পরিধান না করলে প্রথম বারের মত সতর্ক করে নাম ঠিকানা তালিকাভুক্ত করে ছেড়ে দেন তাদের।

এক যোগে জেলা শহরের আটগ্যালারী, বাসষ্ট্যান্ড ও বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা। অভিযান পরিচালনার সময় ওয়ারেন্ট অফিসার  মো: রুহুল আমিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এখন চালকদের সতর্ক করা হচ্ছে পরবর্তিতে নিয়ম না মেনে সড়কে যানবাহন চালালে জরিমানা ও জেল দেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon