![]()
রাব্বি, বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ০৩ নভেম্বর ২০২৪, রবিবার বিকেলে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শিক্ষা ও গবেষণাখাত উন্নয়নে সরকারিভাবে সহায়তা প্রদানে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের অনেক ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে সরকারিভাবে বরাদ্দ যেমন প্রয়োজন, তেমনই নানা বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা প্রয়োজন। সেটি নিশ্চিতপূর্বক পারস্পরিক সহায়তাপূর্ণ সম্পর্ক স্থাপনে আলোচনা করা হয়েছে। সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণাখাতে উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।



মন্তব্য