নিজস্ব প্রতিবেদক
লেখক, ব্লগার রোমানা আক্তার রুমকিকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে একাধিকারবার পরিকল্পিত হামলা চালায় একদল উগ্রপন্থী গোষ্ঠী। গত ৫ই আগস্টের পর পুনরুত্থিত ইসলামিক মৌলবাদী গোষ্ঠী এ হামলার সাথে জড়িত বলে জানা যায়।
“গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যে রাতে রোমানা আক্তার রুমকির ঢাকার রামপুরায় অবস্থিত নিজ বাসায় এ হামলার ঘটনা ঘটে।
ব্লগার ও লেখক রোমানা আক্তার রুমকি ২০২১ সালে এথিস্ট এরা ম্যাগাজিন, ২০২২, ২০২৩ ও ২০২৪ এ এথিস্ট নোট, এথিস্ট ইন বাংলাদেশ এর ওয়েবে নিয়মিত ধর্ম ভিত্তিক রাজনীতি, ধর্মান্ধতা, ধর্ম নিরপেক্ষতা, সমকামী, উভকামী, সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর অধিকারের এবং ধর্মীও উগ্রবাদীদের বিষয়ে নিয়মিত লিখা প্রকাশ করে আসছিলেন।
রোমানার পিতা রবিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মেয়ে রোমানা উদারপন্থী। সে একজন অধিকার কর্মী। সে নিয়মিত লেখালেখি করে। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলেও জানান। এরা উগ্রপন্থী কোন গোষ্ঠীরই সদস্য বলেও জানান তিনি। ইতোপূর্বেও গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর একই কায়দায় হামলা চালায় এ গোষ্ঠীটি। এ ঘটনায় পরিবারের সদস্যরা বাদী হয়ে মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি পুলিশ।
তিনি আরও বলেন, প্যান্ট আর হাফ শার্ট পড়া চারজন যুবক পুরো মুখ কালো কাপড়ে ঢাকা ছিলো এবং চোখে ছিলো কালো চশমা। কিছু বুঝে উঠার আগেই দরজা ভেঙ্গে অতর্কিতে ভেতরে ঢুকে যায়। যুবকদের সবার হাতেই দেশীয় ধারালো অস্ত্র (রামদা, চাপাতি) ছিলো। অস্ত্রের মুখে তারা রোমানার অবস্থান জানতে চায়। সে বর্তমানে লন্ডনে অবস্থান করছে। হামলাকারীরা লন্ডনে তার অবস্থান নিশ্চিত হতে চায়। সেখানে তার অবস্থান জানাতে না চাওয়ায় তারা পুরো বাড়িতে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরিবারের সকল সদস্যদের বেধড়ক মারধর করে এক পর্যায়ে চলে যায়। আমিও মারাত্মকভাবে আহত হই।
উল্লেখ্য বিভিন্ন সমর্থিত ও অসমর্থিত সূত্রের দাবী, গত ৫ই আগস্টের পর থেকে প্রান্তিক বিবিধ গোষ্ঠীর সদস্যরা একাধিকবার দেশের বিভিন্ন স্থানে হেনস্থা, হয়রানি, হামলা ও নিগ্রহের শিকার মৌলবাদী ইসলামিক দলগুলোর কাছে। ধর্মানুভুতিতে আঘাত সহ সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রকাশিত লেখার জের ধরেই এসব পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে।
এদিকে একই ভাবে গত ২৩ সেপ্টেম্বর লেখক, ব্লগার মনিরা পারভিনের শরীয়তপুরের আঙ্গারিয়া পালং এ অবস্থিত গ্রামের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা অস্ত্রসহ হামলা চালায় মনিরার খোঁজ করতে থাকে। এবং এক পর্যায়ে এলোপাথাড়ি গুড়ি ছুড়ে বেরিয়ে যায়।
হামলার ঘটনায় মনিরার পিতা মোঃ জাকির হোসাইন জানান, প্রাণভয়ে থানায় যাইনি। দেশের পরিস্থিতিও খুব একটা ভাল না। আবারও যদি আক্রমণ হয় কিই বা করার আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক না। এখন আমরা অনেকটা আত্মগোপনে প্রাণভয়ে আত্নীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছি।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একাধিক লেখক ও ব্লগারদের হত্যার উদ্দেশ্যে বাসভবনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে রয়েছে লেখক, ব্লগার মনিরা পারভীন, আনিকা হক মল্লিক, মিজানুর রহমান, এমডি উমায়েদ হোসাইন, আরমান হোসাইন, এম ডি হাবিবুর রহমান সাব্বির সহ প্রমুখ। বিভিন্ন সূত্রে দেখা দায় এসব লেখক, ব্লগারদের বেশিরভাগই ইসলাম ভিত্তিক গড়ে উঠা উগ্রবাদী গোষ্ঠী, ধর্মনিরপেক্ষতা, ট্রান্সজেন্ডার ও সমকামীদের অধিকার ইস্যুতে সরব ছিলো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ে পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের উগ্রবাদী ধর্মীও গোষ্ঠীর নতুন ভাবে আত্মপ্রকাশের বিষয়গুলো সামনে আসছে। একই সাথে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী সহ লেখালেখির সাথে জড়িত লেখক, ব্লগার ও অধিকার কর্মীদেরও নিরাপত্তা ঝুঁকি বাড়ার সাথে হামলার মুখেও পড়ছে।



মন্তব্য