রবিবার, ১০ মে ২০২৬
 

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ রবিবার(৩ নভেম্বর) যোহরের নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে বলেন,পিতা হারানোর শোক যে কতটা কষ্টের তা বুঝতে পারছি।পৃথিবীর সকল পিতার আত্মার মাগফেরাত কামনা করি।আমার বাবার জন্য আপনারা সবার দোয়া করবেন।মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন। প্রসঙ্গত, ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাড়িতে সুজন মোল্লার বাবা ইসহাক মোল্লা মারা যান। এ সময় দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ইসলামিক ইস্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইস উদ্দীন,শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা তাছাড়া জগন্নাথের শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon