রবিবার, ১০ মে ২০২৬
 

নবাবগঞ্জ উপজেলা বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪

 নবাবগঞ্জ উপজেলা বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহরিয়ার ফারুক( নিবিড়) বাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জে  ২ নভেম্বর শনিবার বিকেলে ডাকবাংলা চত্বরে  উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হয়েছে । সম্মেলনে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল , সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,  জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান (রাজা) জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ২ নং বিনোদ নগর ইউনিয়নের  চেয়ারম্যান নজরুল ইসলাম (ফতেহ),

এসময় জেলা বিএনপির সদস্য আবু তাহের (কারী),  নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউদ  দৌলা , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন ,  ছাত্রদলের ১ নং যুগ্ম  আহ্বায়ক মতলুবুর রহমান সুজন ,সদস্য সচিব মুক্তি জাহাফুজ,,উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon