রবিবার, ১০ মে ২০২৬
 

জয়পুরহাটে ভুয়া এনএসআই গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে ভুয়া এনএসআই গ্রেফতার
মোঃ আব্দুল হাই, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর পরিচয়দানকারী ভুয়া সদস্য  মো. রুবেল হোসেনকে শনিবার ( ২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর  উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ।

তিনি জানান, গ্রেফতারকৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের  সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।
এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon