রবিবার, ১০ মে ২০২৬
 

কালাইয়ে প্রশাসন পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতি - আতঙ্কে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪

---
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে পুলিশ পরিচয়ে দিনের বেলায় গৃহস্থের বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে  উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের আনিছুর রহমান এর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন লোক বাড়ির গেটে আসেন। তারা নিজেদের প্রশাসনের  লোক পরিচয় দেন । এরপর তারা হাতে হাতকড়া নিয়ে বাড়ির ভেতর ঢোকেন। এসময় বাড়ির সকল সদস্যদের একত্রিত করে ঘরের ভেতর মাদক আছে বলে ভয়ভীতি দেখান এবং বলেন কেউ চিৎকার করবেন না।
এরপর একজন ডাকাত সদস্য তাদের সামনে দাঁড়িয়ে থাকে এবং অন্যরা ঘরে ঢুকে তল্লাশি করার কথা বলে আলমারির ড্রয়ার থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার বিষয় জানতে পারেন। এরপর তারা কালাই থানা পুলিশকে খবর দেন।

এঘটনায় আনিছুর রহমান এর ছেলে জাকারিয়া বাবু বাদী হয়ে ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ ব্যাক্তির নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল (৩০ অক্টোবর) বুধবার দেড়টার দিকে দুইটি মটরসাইকেলে চারজন লোক পুলিশ পরিচয়ে তার বাসায় এসে  ২ টা শয়ন কক্ষে তল্লাশি করার নামে জিনিস পত্র ছিটিয়ে স্টীলের আলমারির ড্রয়ারে  থাকা  গচ্ছিত নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা, ০৩ ভরি স্বর্ণ, মূল্য অনুমান-৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা, হাতিয়ে নিয়েছে।

এবিষয়ে কালাই  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon