রবিবার, ১০ মে ২০২৬
 

জয়পুরহাটে ১০ প্যাকেট বিদেশি মদসহ আটক - ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে ১০ প্যাকেট বিদেশি মদসহ আটক - ১
মোঃ আব্দুল হাই, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ১০ প্যাকেট বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্র পুর এলাকার মো.বেলাল হোসেন চৌধুরী এর ইট ভাটার বাঁশ ঝাড়ের ভিতর থেকে ১০ (দশ) প্যাকেট Officer,s choice (বিদেশী মদ)সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার, মুহাম্মদ আবদুল ওয়াহাবের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে  এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ সাজু মন্ডল(১৯) পিতা-মোঃ আঃ রাজ্জাক গ্রাম- পশ্চিম রামচন্দ্র পুর থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon