মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
 

জয়পুরহাটে গাঁজাসহ আটক -২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে গাঁজাসহ আটক -২
মোঃ আব্দুল হাই, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ১ কেজি শুকনো গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) জয়পুরহাট সদর থানার তেঘর চারমাথা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ  দুই জন আসামিকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার, মুহাম্মদ আবদুল ওয়াহাবের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে  এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ তারেক রহমান (২৬) পিতা-মোঃ হাবিবুর রহমান গ্রাম -বালিঘাটা বাজার থানা-পাঁচবিবি ২। মোঃ সোহেল রানা (৩৮) পিতা-মৃত সেকেন্দার আলী , গ্রাম-  দাদরা জন্তীগ্রাম থানা-সদর উভয় জেলা-জয়পুরহাট ।

গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon