রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্বৈরাচারীনি শেখ হাসিনা ও ভুমিদস্যু রক্তচোষা সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী’র কতিপয় দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারাবো পৌর সভার সাবেক সহ সভাপতি আব্দুল মতিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৩০ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌর সভার যাত্রামূড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগের ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা হামলা,মামলায় নির্যাতনের শিকার হয়ে ডজন ডজন মামলার শিকার হয়েছেন তারাই আজ বিএনপির কতিপয় বড় নেতাকে খুশি করতে না পেরে পদবঞ্চিত রয়েছেন। অথচ ৫ আগষ্টের পূর্বে যারা ঢাকা সিলেট মহাসড়কের বেরিকেট দিয়েছে, গাজীর সাথে গণহত্যায় জড়িত ছিলো,তারাই ৫ আগষ্টের পর বিএনপির ওই নেতাদের ম্যানেজ করে বিএনপিতে অনুপ্রবেশ করেছে। তারা এখন বিএনপির নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি,সন্ত্রাসী ও।মাদকের সাথে জড়িয়ে একদিকে এলাকায় আতঙ্ক তৈরী করছে,অন্যদিকে বিএনপির সুনাম ধ্বংস করছে। তাই অবিলম্বে হাইব্রিড ও অনুপ্রবেশ ঠেকানো না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
এ সময় প্রতিবাদ বক্তব্য রাখেন, তারাব পৌর।বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, জাতীয়তাবাদী ওলামাদল নেতা হাজী পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া,পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ নেতৃবৃন্দ।



মন্তব্য