রবিবার, ১০ মে ২০২৬
 

নবাবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহরিয়ার ফারুক নিবিড়, নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।
দিনাজপুরের নবাবগঞ্জে ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব অসহায়দের মাঝে বিনামুল্যে ঔষুধ প্রদান কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ডাক বাংলো চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, সাংগঠনিক সম্পদাক মোঃ কবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপদেষ্টা নজরুল ইসলাম, সদস্য আবু তাহের ক্বারী, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সহ—সভাপতি মোঃ খলিলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, সাধারণ সম্পাদক মুক্তি মাহফুজ,যুগ্ন আহ্বায়ক মতলুবুর রহমান সুজন সহ প্রমুখ উপজেলা।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,সদস্য সচিব আনোয়ার হোসেন উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশফিকুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ফারুক,ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আলী সহ উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon