রবিবার, ১০ মে ২০২৬
 

পাথরঘাটা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪

পাথরঘাটা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা, বরগুনা:

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, এবং ৯ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন বরগুনা জেলা যুবদলের বিপ্লবী সহ সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন রানা, যুগ্ন আহবায়ক হাসান আল বকর মেছাল, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম জামাল, যুগ্ন আহ্বান আব্দুল আউয়াল ও পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক সোহানুর রহমান সোহাগ প্রমূখ। পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয় সামনে দিনব্যাপী ওই মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত রোগী চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon