রবিবার, ১০ মে ২০২৬
 

ছিনতাইকালে সিআইডির হাতে আটক ২, জনগণের উপস্থিতিতে টাকা ফেরত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪

ছিনতাইকালে সিআইডির হাতে আটক ২, জনগণের উপস্থিতিতে টাকা ফেরত
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরের কোর্টের গেট এলাকায় এক পথচারীর পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় ওই এলাকায় নজরদারিতে থাকা এক সিআইডি সদস্য দৌড়ে দুই ছিনতাইকারিকে আটক করে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকালে জগেস চন্দ্র অধীকারি নামে এক ব্যাক্তি ব্যাং থেকে ১০ হাজার টাকা তুলে শহরের কোটের গেল এলাকায় আসলে উতপেতে থাকা দুই ছিনতাইকারি টাকাগুলো ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। পালানোর সময় গোয়েন্দা নজরদারিতে থাকা ঘটনাস্থলে উপস্থিত সিআইডি সদস্য, আকতার হোসেন দৌড়ে ছিনতাইকারীদের টাকাসহ আটক করে।

আটককৃতরা হলেন,    জেলার পৌশহরের হাজীপাড়া এলাকার জগদীশ চন্দ্র (২৮), এবং জেলার বালিয়াডাঙ্গী উপজেলার, আনোয়ার হোসেন (২৭)।

স্থানীয়রা জানান,  ওই ব্যক্তি রাস্তা দিয়ে কোর্টের গেটের সামনে আসলে দুজন যুবক ওই লোকের পকেট থেকে টাকা গুলো নিয়ে দৌড়ে পালায়, এ সময় ওখানে উপস্থিত থাকা সিআইডির একজন দৌড়ে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। এবং আমাদের সকলের সামনেই ওই পথচারীর হাতে টাকাগুলো তুলে দেয়। নতুন বাংলাদেশে এমন প্রশাসনই আমরা চেয়েছিলাম।

এ বিষয় ঠাকুরগাঁও সিআইডির এএসপি সুমিত চৌধুরী জানান, আমরা সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করি এবং সাধারণ মানুষের পাশে থাকি। আজ সকালে এক ব্যক্তির কাছ থেকে দুই ছিনতাইকারি টাকা ছিনিয়ে দৌড়ে পালানোর সময় শহরে নজরদারীতে থাকাকালে আমাদের সিআইডি সদস্য আকতার হোসেন ওই ছিনতাইকারীদের দৌড়ে আটক করে। এবং স্থানীয়দের উপস্থিতিতে  ওই ব্যক্তির টাকা গুলো তার হাতে বুঝে দেয়। এমন প্রশংসনীয় কাজের জন্য ওই সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন কাজ অভ্যতা থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon