রবিবার, ১০ মে ২০২৬
 

ডাসারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪

 ডাসারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (২৭ শে অক্টোবর) বিকেল ৪ টার সময়  ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের ঔষধ সহ চিকিৎসা সেবা দেন ডাঃ মো: মারুফুর রহমান,নুরজাহান চামেলি। ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু সভাপতিত্বে ও বায়জিদ সরদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান,ডাসার উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর, সেলিম চৌধুরী, ডাসার উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলিম হাওলাদার,মিলন বেপারী,উপজেলা যুবদল নেতা মোঃ ফেরদৌস, রুবেল তালুকদার, অশ্রু তালুকদার, রুবেল মাতুব্বর,মোঃ মোফাজ্জল সরদার,  জুয়েল ফকির, মোঃ আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon