রবিবার, ১০ মে ২০২৬
 

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে শাড়ি লুঙ্গি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪

---
শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে উপজেলার  সাদিপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে উপজেলার নয়াপুর বাজার এলাকায় এ শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর -ই-ইয়াসীন নোবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ওয়াহিন বিন ইমতিয়াজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয় সহ-সভাপতি সফিক সরকার,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon