রবিবার, ১০ মে ২০২৬
 

কাউখালীতে পুলিশের অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৮জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪

---
বিষেশ প্রতিনিধি

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৮ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার  করেছে পুলিশ।  শুক্রবার রাতে এদের  গ্রেপ্তার করে শনিবার ২৬ শে অক্টোবর  পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতার কৃতরা হলো উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১), চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মৃত মাহাতাব হোসেনের ছেলে মোঃ জুয়েল (৪৩)। এছাড়া উপজেলার বাশুরী গ্রামের বেল্লাল হোসেনের ছেলে জিসান (১৯), একই গ্রামের মোঃ লাভলু হোসেনের ছেলে মোঃ রাব্বী (২০), বাশুরী গ্রামের মোঃ আলম এর ছেলে হৃদয় (১৯)। পুলিশ জানায় গত শুক্রবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে  দাসেরকাঠি গ্রামে মিজানুর রহমানের বাড়িতে চুরি করার অপরাধে চুরি যাওয়া স্বর্ণের মালামাল নগদ টাকা সহ  একই গ্রামের খাইরুল মোল্লার ছেলে রাকিব (২০) আব্দুল আজিজের ছেলে মাহফুজ (২৩) ও একই গ্রামের অনিল দেবনাথ এর ছেলে বাদন দেবনাথ  (১৯) কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, আইন শৃক্সখলা স্বাভাবিক  রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে ৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে  জেল হাজতে প্রেরণ করা হয়।আসামিদের  কাছ থেকে  চুরি হওয়া স্বর্ণ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon