রবিবার, ১০ মে ২০২৬
 

নবাবগঞ্জে ‘পবিত্র হজ ও ওমরাহ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে ‘পবিত্র হজ ও ওমরাহ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শাহরিয়ার ফারুক নিবিড়, নবাবগঞ্জ(দিনাজপুর) বাদ দাতা

দিনাজপুরের নবাবগঞ্জে পবিত্র হজ ও ওমরাহ পালনে মুসলমানদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘পবিত্র হজ ও ওমরাহ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ভাদুরিয়া বাজারে কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস্  এর আঞ্চলিক অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ মিজানুর রহমান ব্যবস্থাপনা পরিচালক, কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস্।

বিশেষ অতিথির বক্তব্য দেন এস এম সামছুল বারী ও একরামুল হক পরিচালক কাবার পথে ট্যুর এন্ড ট্রাভেলস। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ মহিউদ্দিন শাইখুল হাদীস ।

এছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ওবায়দুল ইসলাম,ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: সামছুল আলম,যুব বিভাগের সভাপতি আল বিরুনী আবদুলাহ,যুবনেতা মনির হেসেন,শ্রমিক নেতা শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম,স্থানীয় আলেমগণ,খতিবগণ,ব্যবস্যায়ী,শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কাবার পথে ট্যুর এন্ড ট্রাভেলস্  ভাদুরিয়া আঞ্চলিক অফিস আয়োজন করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon