রবিবার, ১০ মে ২০২৬
 

কাউখালীতে ঘূর্ণিঝড় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪

---
বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঘূর্ণিঝড়  দানা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা গত বৃহস্পতিবার  দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অবহিতকরণ  সভা অনুষ্ঠিত হয়। পজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ত্রাণ  ও দুর্যোগ অধিদপ্তর এবং  সুশীলন কতৃক আয়োজিত   বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আর্থায়নে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।  “বাংলাদেশের দক্ষিণ  পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি” বিষয়ক অবহিতকরণ সভায় উপজেলা সমন্বয়কারী ওয়াদুত ফারুকী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিশদভাবে উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পজেলা মহিলা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মহিলা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান , কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী নেতা শোয়েব সিদ্দিকী প্রমুখ।
অবহিতকরণ সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে বৃষ্টি হয়।  ঘূর্ণিঝড় দানা মোকাবেলা করতে  কাউখালীতে  প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১০ হাজার লোক আশ্রয় নিতে পারবে বলে নির্বাহী কর্মকর্তা দাবি করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon