![]()
বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীর কঁচা ও সন্ধ্যা নদীতে শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমান আদালত এর বিচারক আসামি অপরাধ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায় মা ইলিশ সংরক্ষণের জন্য দেশব্যাপী ইলিশ মাছ ধরতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ প্রজনন এলাকার নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যার ফলে মা ইলিশ রক্ষার জন্য প্রতিদিনের ন্যায় উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলার সন্ধ্যা নদীতে জাল ফেলে মা ইলিশ ধরার অপরাধে চিড়াপাড়া গ্রামের হাফিজুর রহমান তালুকদারের ছেলে জেলে সাব্বির হোসেন (১৯) কে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতে জেল দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। কাউখালী থানা পুলিশ আসামিকে কারাগারে পাঠান। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও থানা পুলিশের একটি টিম ।



মন্তব্য