রবিবার, ১০ মে ২০২৬
 

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতার প্রতিবাদে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতার প্রতিবাদে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের প্রতিবাদ সভা
শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার : মাদক,সন্ত্রাস ও ভুমিদস্যুতার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া  দিপুর নির্দেশনায়  যুবদলের রূপগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল সমু মার্কেট এলাকায় এ সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানছুর মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া,  রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ বাবুল,সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সুজন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মনির হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে ফেসিস্ট  আওয়ামীলীগের এক উইকেট পড়েছে। আরও বহু ষড়যন্ত্র বাকি আছে। সবাইকে সজাগ থেকে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। পগঞ্জ উপজেলার কোথাও কেউ নাশকতা করতে চাইলে  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর  রহমান দিপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করে সব ধরনের মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতায়, নৈরাজ্য, লুটতরাজ  প্রতিহত করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon