![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) টিকা ক্যাম্পেইন শেষে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় টিকা দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলার সদর ইউনিয়নের আইরন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা । টিকা গ্রহণ করার পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপসে রেজিস্ট্রেশন শেষ করে সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়েদের টিকা কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সাগরিকা রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় ডাক্তার সুজন সাহা বলেন, জরায়ু ক্যান্সার মহামারী আকার ধারণ করার পূর্বেই সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচভিপি টিকা প্রদান করে সকলকে নিরাপদ ক্যান্সার মুক্ত করতে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলকে দ্রু অ্যাপসে রেজিস্ট্রেশন করার উপর গুরুত্ব আরোপ করেন। কাউখালীতে জরায়ু ক্যান্সার প্রতিরোধে চলতি বছরের ২৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৪ হাজার কিশোরীকে এই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা ইপিআই আনিসুর রহমান।



মন্তব্য