রবিবার, ১০ মে ২০২৬
 

কাউখালীতে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪

 ---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্ণিঝড় দানা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘূর্ণিঝড় দানা মোকাবেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পজেলা মহিলা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মহিলা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো:সুমন  রহমান, কাউখালী থানার ওসি তদন্ত সুমন সরকার, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী নেতা শোয়েব সিদ্দিকী প্রমুখ।
এ সময় এনজিও সুশীলনের একটি টিম দুর্যোগ মোকাবেলায় সব ধরনের সহায়তা করার আশ্বাস দেয় ।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সকাল থেকে বৃষ্টি হয়।  ঘূর্ণিঝড় দানা মোকাবেল কাউখালীতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১০ হাজার লোক আশ্রয় নিতে পারবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon