![]()
মাহবুবুর রহমান জিসান,লক্ষ্মীপুর। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ছয় লক্ষাধিক মানুষ। যার ফলে তৈরি হয়েছে জনদুর্ভোগ। প্রাণের অভাবে মানবতার জীবনযাপন করছে লক্ষ্মীপুরের হাজারো পরিবার। এমন অবস্থায় লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে ত্রান সহযোগিতা প্রধান করেছে ডাঃ আব্দুল হক মেমোরিয়াল কলেজ।
শনিবার সকাল নয়টা থেকে প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগের প্রভাষক গাজী সায়মুন ইসলাম সহ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দুর্গম চরাঞ্চলে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে ডাঃ আব্দুল হক মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ খান আল-মামুন জানায় ‘বন্যার্তদের সহযোগিতায় ডাক্তার আব্দুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি মোহাম্মদ আলী খোকনের অর্থায়নে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার ও জরুরী ঔষধ বিতরণ করা হয়েছে,
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ত্রান সহযোগিতা পেয়ে আনন্দিত দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা



মন্তব্য