রবিবার, ১০ মে ২০২৬
 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  ভাইস-চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪

---

মো.জিয়াউল ইসলাম 

 বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২০ আগাস্ট রোজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে  জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে দলের সর্বাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নুরুল ইসলাম মনিকে নিষ্ঠার সাথে কাজ করতে বলা হয়।

এদিকে নুরুল ইসলাম মনিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করার সংবাদ তার নির্বাচনী এলাকায়  পাথরঘাটা, বামনা ও বেতাগীতে এ খবর ছড়িয়ে পড়লে শহরে আনন্দ মিছিল বের হয় এবং শহরে জনসাধরনের মধ্য মিষ্টি বিতরণ করা হয়।

পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল মামুন  জানান, নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনিত করার নুরুল ইসলাম মনি নেতৃত্বে তৃণমূল বিএনপি  শক্তিশালী হল। 

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর নুরুল ইসলাম মনি তার বাবা মায়ের কবর জিয়ারত করতেও আসতে পারেননি। গত ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অংশ নিতে পাথরঘাটায় আসার পথে নুরুল ইসলাম মনির উপর হামলা করে আ’লীগ। তখন তিনি সহ প্রায় শতাধিক বিএনপি -জামায়াতের নেতা কর্মীরা আহত হয়। এবং প্রায় দেড়শতাধিক মটরসাইকেল ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয় ও গাড়ীগুলো লুটকরে নিয়ে যায়। আজ এই ত্যাগী নেতাকে দল মুল্যায়ল করেছে। এজন্য বিএনপি  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাথরঘাটা উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে  জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের ভাইস-চেয়ারম্যান মনোনিত করেছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাই। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় দলের কার্যক্রম বেগবান করার আশ্বাস দেন নুরুল ইসলাম মনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon