![]()
মো.জিয়াউল ইসলাম
বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির অভিযোগ ও বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেফাজ উদ্দিন নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১৮ আগস্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ হাওলাদার ও সদস্য সচিব ইসমাইল সিকদার এসমে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাথরঘাটা পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ডের সভাপতি শেফাজ উদ্দিন পাথরঘাটা বাজারে টোল মহলে কয়েকদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ করেন স্থানীয় টোল মহলের ব্যবসায়ীরা। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের প্রমানের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের দাবিতে উপজেলা বিএনপির কার্যালয় থেকে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়।মিছিল শেষে পাথরঘাটা বাজারের গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।



মন্তব্য