![]()
পঞ্চগড় জেলা প্রতিনিধি
জুলাই-আগস্ট সরকার পতন আন্দোলনে পঞ্চগড়ের দেবীগঞ্জে গুলিতে নিহত শহীদ সাজু হত্যা মামলার আসামী দেবাশীষ রায় ওরফে দেবাকে খুজছে পুলিশ। দেবাশীষ উপজেলার ১০ নং চেংঠী হাজড়া ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদহ প্রধান গ্রামের মনিন্দ্রনাথ রায় ও করুনা রায় এর ছেলে। গত জুলাই আন্দোলনে তিনি দেবীগঞ্জে ছাত্রদের উপর ব্যাপক হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তখনকার ভিডিও ফুটেজ দেখলে তার সত্যতা পাওয়া যাবে বলে স্থানীয় আহত ছাত্রজনতারা দাবি করেছেন। এমনকি শহীদ হওয়া সাজু ইসলাম হত্যায় অংশ নিয়েছিলেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এ নেতা। সাজু ইসলাম হত্যা মামলার একজন ফেরারী ও এজাহারভুক্ত আসামী দেবাশীষ রায় ওরফে দেবা। মামলা হওয়ার পরপরই দেবাশীষ রায় রাজধানীর ভাটারায় আত্মগোপন করেছে বলে হাজড়া ডাঙ্গা তার নীজ এলাকার গোপন এক সুত্রে জানা গেছে।
নিহত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা-মীরপাড়া এলাকার আজাহার আলীর ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। ৫ ই আগস্ট গুলিবিদ্ধ হন সাজু, এরপর তাকে পঞ্চগড় হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এরপর ১২ আগস্ট তার মৃত্যু হলে গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুর লাশ। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন সাজুর পরিবার।



মন্তব্য