রবিবার, ১০ মে ২০২৬
 

শেখ হাসিনা’র বিচারের দাবীতে রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪

আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রায়পুর থানা অভিমুখে। ছবি: যুগের কন্ঠস্বর



মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে হত্যার দায়ে দেশের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি


বৃহস্পতিবার বিকেল ৪টায় রায়পুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি এতে যোগ দেয় রায়পুর উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।


বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে জরো হয় দলটির নেতাকর্মীরা। পরবর্তীতে লক্ষ্মীপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে রায়পুর শহরে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিলটি।


এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীসহ সংগঠনটির আরো নেতাকর্মীরা।


এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন ‘শেখ হাসিনা দির্ঘ ১৫ বছরেরও বেশি সময় এদেশের মানুষের উপর নির্মম নির্জাতন করেছে, কোটা আন্দলনে মেধাবি শিক্ষার্থীদের গুলিকরে হত্যা করেছে এদেশে এনে তার বিচার করা হবে’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon