রবিবার, ১০ মে ২০২৬
 

শেখ হাসিনা’র ফাঁসির দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪


মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি যুগের কন্ঠস্বর

মাহবুবুর রহমান জিসান,লক্ষ্মীপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা।



বৃহস্পতিবার সকাল দশ-টায় শহরের ঝুমুর চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি এতে যোগ দেয় জেলার বিভিন্ন স্কুল/কলেজের শতশত শিক্ষার্থী।


পরবর্তীতে মিছিলটি লক্ষ্মীপুরের শহীদ আফনান চত্বরে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।


এসময় বিক্ষোভবে আংশগ্রহনকারী শিক্ষার্থীরা শেখ হাসিনা’র ফাঁসির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দলন জেলার অন্যতম সমন্বয় আরমান তার বক্তব্য বলেন’ শিক্ষার্থীদের রক্তের উপর এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে কাজ করার আহবান জানায় তিনি। এছাড়া কোটা আন্দলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দায়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon