রবিবার, ১০ মে ২০২৬
 

রায়পুরে মাওলানা সাঈদী’র প্রথম মৃত্যুবার্ষিকীতে জামায়াতের দোয়া মাহফিল

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪


খাশের হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আমন্ত্রিত জামায়াতের নেতৃবৃন্দ। ছবি: যুগের কন্ঠস্বর

মাহবুবুর রহমান জিসান : লক্ষ্মীপুর প্রতিনিধি

দেশের প্রখ্যাত আলেম ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২নংউত্তর চরবংশী ইউনিয়ন শাখা


বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩ টায় চরবংশী খাশের হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা এস,ইউ,এম রুহুল আমীন ভূইয়া।



এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই নেতা বলেন ‘শেখ হাসিনা অন্যায়ভাবে বিশ্ব নন্দিত এই আলেমকে হত্যা করেছে, আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের নং তিনি ছিলেন পুরো বিশ্বের জনপ্রিয় একজন দ্বীনের খাদেম, তার মৃত্যুতে মুসলিম উম্মাহর যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়’

এসময় তিনি মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী সহ পুরো বিশ্বের মুসলিমদের জন্য দোয়া কামনা করেন।


ইউনিয়ন জামায়াতের সভাপতি গাজী মনজুরুল ইমরানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল রাসেল সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon