রবিবার, ১০ মে ২০২৬
 

পাথরঘাটায় দুর্বৃত্তদের হামলায় শিবিরের সাবেক উপজেলা সভাপতি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৪

---

মো.জিয়াউল ইসলাম: বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা জামায়াতের আমীর সামিম আহসান।

৮ আগাস্ট বৃহস্পতিবার দিনগত রাত রাত আনুমানিক সারে বারোটার সময় পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ০১ওয়ার্ড গহরপুর গ্রামের মতিউর রহমান সিকদার এর ছেলে মো:আবুল বাশার শিকদার (৪২) পাথরঘাটা বাজারে তার ব্যবসা বিকাশর দোকান থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে পৌঁছাইলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাহার গলার নিচে রড দিয়ে আঘাত করে ও তার সাথে থাকা মোবাইল ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বাশারের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে লাশ ময়না তদন্তের পাঠানো হয়।

এ বিষয় উপজেলা জামায়াতের আমীর মো.সামিম আহসান জানান, তিনি পাথরঘাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি ছিলেন। তিনি আরো জানান নিহত আবুল বাশারের নিহত হওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলে আসছে সেই সূত্রধরে তার আপন বড় ভাই ও ভাইয়ের ছেলে তার হামলা চালায়। বাশারের মৃত্যুতে পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর ও ছাত্রশিবিরের সভাপতি আলাদা আলাদা শোকবার্তা দেয়। এবং এই হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আল মামুন বলেন নিহত বাশার পারিবারিক পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেস্টা চলছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon