রবিবার, ১০ মে ২০২৬
 

নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৪ জুলাই ২০২৪

ছবি:যুগের কণ্ঠস্বর

নিজস্ব সংবাদদাতা

নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান।

এসময় তিনি বলেন হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে তার পতন অনিবার্য কারণ তার পতন আর খালেদা জিয়ার মুক্তি একই সুতোয় গাতা জনগণ জেগে উঠতে শুরু করেছে মানুষ যখন জেগে উঠবে আপনার তখন রাজনীতি মৃত্যু হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু সহ জেলা ও বিভিন্ন উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon