রবিবার, ১০ মে ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জুন ২০২৪

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত এক ৬৫ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর এলাকার রাস্তার পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়াউল হক।

স্থানীয়রা জানান, অজ্ঞাতপরিচয়ের এই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করতেন। আজ সকালে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon