সোমবার, ১১ মে ২০২৬
 

জীবন বাঁচাতে ট্রাফিক সচেতনতা সুরক্ষিত থাকবে পরিবার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৪ মে ২০২৪

---

মোঃ মিনহাজ আলম,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রতি নিয়তই সরকে ছোট বড়ো দূর্ঘটনায়, ঝরছে তাজা প্রাণ। এসব দুর্ঘটনাগুলোর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা।

তাই নিজের জীবন বাঁচাতে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হলেও নিয়মনীতি মানছেন না অধিকাংশ যানবাহন চালকরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অসচেতনতায় জীবন যাচ্ছে অনেকের।

তাই বরাবরের মতো দূর্ঘটনা রোধে এবারো উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ। আজ মঙ্গলবার (১৪মে) দুপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বাসষ্টান্ড এলাকায় সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামুল্যে হেলমেট তুলে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশের উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তারপরও যানবাহন চালকরা ট্রাফিক আইন মানেন না। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। সবাই সচেতন হলে জীবন ভাল থাকবে। আমরা শুধু পুলিশের দোষ ধরি। যা আসলেই ঠিক না।

এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন বাঁচাতে এবং পরিবারকে সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলা অত্যান্ত জরুরি। সেকারনে জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আর ট্রাফিক বিভাগ বলছে, সড়কে দূর্ঘটনা রোধে আইনের পাশাপাশি গণসচেতনতাও অনেক বেশি জরুরি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon