সোমবার, ১১ মে ২০২৬
 

মরার আগে শেষ ভোটটা দিতে চাই, তাই ভোট কেন্দ্রে আসছি- মুমূর্ষু ইব্রাহিম

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৮ মে ২০২৪

---

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ে এম্বুল্যান্সে করে এসে তার ভোটাধিকার প্রোয়গ করলেন অসুস্থ ইব্রাহীম আলম (৭০)।

আজ (৮মে) বুধবার ভোট শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে এসে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
শেষ সময়ে ভোট দিতে পেরে খুশি ইব্রাহিম।

ইব্রাহীম আলমের ছেলে রবিউল ইসলাম বলেন, ৬ দিন আগে আব্বা স্ট্রোক করে দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল কিছুটা সুস্থ হওয়ার পর শুনলেন কাল ভোট। তিনি বললেন মরার আগে ভোটটা দিতে চাই। সে কারনে সরাসরি হাসপাতাল থেকে কেন্দ্রে এসে উনার পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন।

তার বাড়ি হরিপুর উপজেলার হরিপুর গ্রামে।

হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ার ইসলাম বলেন, তিনি শারীরিক ভাবে অসুস্থ, হাঁটাচলা করতে পারছেন না৷ তবে তিনি স্বাভাবিক রয়েছেন৷ সে কারনে তার সন্তানকে সাথে রেখে তাকে ভোটাধিকার প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon