সোমবার, ১১ মে ২০২৬
 

পাথরঘাটায় ২টি হরিনের চামড়াসহ আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৪

---
মোঃ জিয়াউল ইসলাম
পাথরঘাটায় হরিণের দুই চামড়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
২১ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে পাথরঘাটা থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের আবু বকর(২২), ফিরোজ (২৫)আকন ও মহিবুল্লাহ হাওলাদার(২৩)
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে কিছু লোক সুন্দরবন থেকে হরিণ শিকার করে চরদুয়ানী নিয়ে এসেছে এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণের দুটি চামড়াসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon